https://www.emjanews.com/

13861

sylhet

প্রকাশিত

১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১০

সিলেট

সিলেটে মঙ্গলবার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১০

ছবি: সংগৃহীত

ট্রান্সফরমার মেরামত ও সংস্কার এবং সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও সাটডাউন চলাকালে লাইন সচল হিসেবে গণ্য হবে এবং কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হচ্ছে।