https://www.emjanews.com/

13892

national

প্রকাশিত

১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১৫

জাতীয়

নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১৫

ছবি: সংগৃহীত

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সচিবালয়ে তার অফিস কার্যক্রম শুরু করবেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টায় প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।