https://www.emjanews.com/

13890

national

প্রকাশিত

১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২০

জাতীয়

বিএনপির মন্ত্রিসভা গঠন: মন্ত্রণালয় বণ্টনে বড় চমক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২০

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন-সে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকুকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবু জাফর মো. জাহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে খলিলুর রহমানকে।

খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। ভূমি মন্ত্রণালয় পেয়েছেন মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি মন্ত্রণালয় পেয়েছেন নিতাই রায় চৌধুরী।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ম ন এহসানুল হক মিলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সরদার মো. সাখাওয়াত হোসেনকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমিন উর রশিদকে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পেয়েছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মো. আসাদুজ্জামানকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পেয়েছেন জাকারিয়া তাহের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দীপেন দেওয়ানকে।

বিএনপি সূত্র জানায়, নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নবীন প্রতিনিধিদের সমন্বয়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা যায়।