ছবি: হুমায়ুন কবির
নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। এদের মধ্যে সিলেটের আলোচিত হুমায়ুন কবিরও রয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ক্ষমতাবলে নিম্নলিখিত ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে:
মন্ত্রীর পদমর্যাদায়:
১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২. নজরুল ইসলাম খান
৩. রুহুল কবির রিজভী আহমেদ
৪. মো. ইসমাইল জবিউল্লাহ
৫. ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রতিমন্ত্রীর পদমর্যাদায়:
১. হুমায়ুন কবির
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম
৩. ডা. জাহেদুর রহমান
৪. ড. মাহাদি আমিন
৫. রেহান আসিফ আসাদ
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
