বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের একটি মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় তিনজনকে মন্ত্রী করা হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর তাদের মধ্য থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য বিএনপি মনোনীতদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্টদের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে একটি তালিকা সংশ্লিষ্ট মহলে পৌঁছেছে বলে জানা গেছে।
শপথ গ্রহণের পর মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) ও খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।
প্রতিমন্ত্রী হচ্ছেন যারা- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্র্যাট)।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই দায়িত্ব বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
