https://www.emjanews.com/

13893

surplus

প্রকাশিত

১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩৪

অন্যান্য

দুই মন্ত্রীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অভিনন্দন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩৪

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সিলেট জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন, জেলা ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগর ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ ও সদস্য সচিব রাজিব কুমার দে যৌথভাবে এই অভিনন্দন জানিয়ে বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, দুই মন্ত্রীর রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে তাঁরা দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাঁদের দক্ষ নেতৃত্বে দেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট খাতের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নে তাঁদের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং দুই মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।