https://www.emjanews.com/

15153

entertainment

প্রকাশিত

২১ এপ্রিল ২০২৬ ২১:৪৮

বিনোদন

জার্মানিতে জিতল বাংলাদেশের ‘আলী’

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ ২১:৪৮

ছবি: সংগৃহীত

জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। গত ১৯ এপ্রিল উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা ঘোষণা করা হয়।

পুরস্কার গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাতা আদনান আল রাজীব এই অর্জনকে তার সহকর্মী ও নির্মাণ-সংশ্লিষ্ট সবার প্রতি এবং দেশের প্রতি উৎসর্গ করেন। সামাজিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর গল্পকে সৃজনশীলভাবে তুলে ধরার স্বীকৃতি হিসেবেই চলচ্চিত্রটি এ পুরস্কার অর্জন করেছে।

এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসব-এর শর্ট ফিল্ম বিভাগে ‘স্পেশাল মেনশন’ অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে ‘আলী’।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর, যে সমাজের প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক বাধার বিরুদ্ধে দাঁড়িয়ে সংগীত জগতে নিজের অবস্থান তৈরি করতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন।

ইউরোপের এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে ‘আলী’র এই অর্জনকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য আরেকটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।