শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15209

art-literature

প্রকাশিত

২৪ এপ্রিল ২০২৬ ২১:০২

শিল্প সাহিত্য

চারু বাউল শাহ আলমের জন্মবার্ষিকীতে সিলেটে রেট্রোস্পেকটিভ প্রদর্শনী ও আর্ট ক্যাম্প

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ ২১:০২

ছবি: সংগৃহীত

চারু বাউল নামে পরিচিত প্রয়াত শিল্পী শাহ আলম-এর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে আয়োজন করা হয়েছে রেট্রোস্পেকটিভ শিল্প প্রদর্শনী ও তিন দিনব্যাপী ‘শ্রীহট্ট আর্ট ক্যাম্প ২০২৬’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ মে শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস-এ রেট্রোস্পেকটিভ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে শিল্পীর জীবন ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

এরপর ৬ ও ৭ মে গোয়াইনঘাটের মনোরম পরিবেশে বনলতা- প্রাকৃতিক আলোয় অনুষ্ঠিত হবে ‘শ্রীহট্ট আর্ট ক্যাম্প ২০২৬’। প্রকৃতির মাঝে এই ক্যাম্পে শিল্পীরা অংশ নিয়ে সৃজনশীল কাজের মাধ্যমে প্রয়াত শিল্পীর স্মৃতিকে আরও সমৃদ্ধ করবেন।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শিল্পী শাহ আলমের শিল্পচর্চা, দর্শন ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিল্পীদের মধ্যে সৃজনশীল বিনিময়ের সুযোগ তৈরি হবে।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।