শিরোনাম
সিলেটকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী শাহজালাল (রহ.) মাজারে প্রশাসনের দানবাক্স স্থাপন, ডেগ সিলগালা, ক্ষোভ ভক্তদের সিলেটে আওয়ামী লীগের ওপর কড়া নজরদারি সিলেটে একজনসহ প্রশাসন ক্যাডারের ১২ কর্মকর্তার বদলি সিলেটে হামে আরও দুই শিশুর মৃ.ত্যু, প্রাণহা.নি বেড়ে ৭৬ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি অপারেটর সরকারি চাকরিজীবীদের আরও সুবিধা বাড়লো সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ সিলেটের সীমান্তে নিখোঁজ যুবককে ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা মেঘালয় সীমান্তঘেঁষে সিলেটে নির্মিত হচ্ছে ‘ড্রিম ট্যুরিস্ট রুট’

https://www.emjanews.com/

16507

surplus

প্রকাশিত

১৯ জুন ২০২৬ ২০:২১

অন্যান্য

সিলেট জেলা জামায়াতের উপজেলা আমীর সম্মেলন

প্রকাশ: ১৯ জুন ২০২৬ ২০:২১

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘দেশের আইন-শৃংখলা পরিস্থিতি যে পর্যায়ে অবনতি হচ্ছে তাতে দেশের সাধারণ মানুষ আতংকিত ও উদ্বিগ্ন। সন্ত্রাস, খুন, ছিনতাই, চুরি, ডাকাতি দিন দিন বেড়েই চলেছে। এই অপকর্মের সাথে জড়িত অধিকাংশ সরকারী দলের ছত্রছায়ায় রয়েছে। তাই সরকার এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থার পরিবর্তনে সরকারকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। জুলাই সনদকে অস্বীকার করে সরকার নিজেই অসৎ পথ অবলম্বন করেছে। এর পরিনতি ভালো হবে না। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য গণরায়ের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ‘

তিনি শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উপজেলা আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে একথা বলেন।

সম্মেলনে জেলা নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসাইন খান ও অধ্যাপক আব্দুল হান্নানসহ জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলার সকল উপজেলা আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বাজেট যে আকারে প্রণয়ন করা হয় তাতে দেশের ভাগ্য পরিবর্তন হওয়ার কথা। কিন্তু দুর্নীতি আর অপচয়ের কারণে দেশবাসী সেই কাংখিত অগ্রগতি দেখতে পায় না। এর মূল কারণ অসৎ নেতৃত্ব ও দুর্নীতিপরায়ন কর্মকর্তা-কর্মচারী।’
 
তিনি বলেন, ‘এখন সময়ের দাবী দেশের মৌলিক কাঠামো ও আইনের মধ্যে পরিবর্তন আনা। জনগণের মূল দাবিও তাই। এজন্য প্রায় ৭০ ভাগ মানুষ এই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নকারী লোকদের কারণে সেই রায় বাস্তবায়ন করতে সরকার গড়িমসি করছে।’ তিনি অবিলম্বে গণরায় বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।