ছাতকে উদ্ধার হওয়া শিশুর পরিবারের সন্ধানে সমাজসেবা বিভাগ, সহযোগিতা কামনা
প্রকাশ: ১৯ জুন ২০২৬ ২০:৩৪
ছবি: জিহাদ।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয় জনসাধারণ ও সিলেটবাসীর সহযোগিতা চেয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম জিহাদ। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম সেলিম, যিনি বাসচালক হিসেবে কাজ করেন এবং মায়ের নাম বৃষ্টি, যিনি একটি রেস্টুরেন্টে কর্মরত।
শিশুটি জানিয়েছে, তাদের বাসা সিলেটের পুলের মুখ এলাকায়, যা ক্বীন ব্রিজ সংলগ্ন কোনো এলাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিশুটিকে বর্তমানে ছাতকে নিরাপদে রাখা হয়েছে। তার প্রকৃত পরিবারকে খুঁজে বের করতে প্রশাসন ও সমাজসেবা বিভাগ কাজ করছে।
এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ছাতক উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো. শফিউর রহমান।
যোগাযোগ:
শাহ মো. শফিউর রহমান
উপজেলা সমাজসেবা অফিসার, ছাতক, সুনামগঞ্জ
মোবাইল: ০১৯২৬-১৯৯৬১৯
সমাজসেবা বিভাগ জানিয়েছে, শিশুটির পরিচয় শনাক্ত ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ শিশুটিকে চিনে থাকলে বা তার পরিবারের বিষয়ে তথ্য জানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
