ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের বাচনভঙ্গি, আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধিমত্তা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়।
প্রথম দিনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম। এ সময় বিদ্যালয়ের কো-অর্ডিনেটর শর্মিলী রায়সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম বক্তৃতা চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বক্তৃতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তার গভীরতা তৈরি এবং নিজেদের মতামত সুস্পষ্ট ও সুন্দরভাবে প্রকাশের দক্ষতা অর্জনে সহায়তা করে।’ তিনি নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান।
পরে প্রতিযোগিতার মূল পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে বক্তব্য উপস্থাপন করে। তাদের সাবলীল উপস্থাপনা, উপস্থিত বুদ্ধিমত্তা ও সৃজনশীল চিন্তাশক্তি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মুগ্ধ করে। প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাহনাজ আক্তার লিপি, ফারজানা তাসনিম, লাভলী ইয়াসমিন, মুক্তা ধর, শাহিদা আক্তার, মাহমুদা নুসরাত তপাদার এবং এল. এন. পিউলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানজিদা হক তারিন ও ববি রাণী দে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
