https://www.emjanews.com/

17006

sylhet

প্রকাশিত

০৯ জুলাই ২০২৬ ২০:৪২

আপডেট

০৯ জুলাই ২০২৬ ২১:০০

সিলেট

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিবকে সিলেটে পদায়ন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ ২০:৪২

ছবি: সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।