শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্প: জমি অধিগ্রহণে ১০ বছর, বাড়বে মেয়াদ সুনামগঞ্জে উজানের ঢলে বাড়ছে সুরমার পানি, বন্যার আশঙ্কা সুপার এল নিনোর প্রভাবে ২০২৮ পর্যন্ত বাড়বে খাদ্যের দাম মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যায় পানিবন্দি ১৩ হাজারের বেশি পরিবার সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস, নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা জনস্বার্থের সঙ্গে আপস নয়, আইএমএফ নিয়ে অর্থমন্ত্রীর বার্তা সিলেট বিভাগের তিন জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন দেশ ছাড়ার আগে ওসমানী বিমানবন্দরে ধরা খেলেন যুক্তরাজ্যপ্রবাসী নারী! সিলেটে যে কারণে ধরা পড়লেন অর্ধশত ব্যক্তি সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃ/ত্যু

https://www.emjanews.com/

17063

surplus

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৫:৫০

আপডেট

১২ জুলাই ২০২৬ ১৫:৫২

অন্যান্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: কিভাবে জানবেন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৫:৫০

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

এবারের ফলাফলে দেখা গেছে, সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪৬ হাজার ২৮১ জন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শিক্ষার্থীরা খুব সহজেই মোবাইল এসএমএস ও অনলাইনের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। টেলিটকের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো মোবাইল থেকেই DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে জেলা, উপজেলা ও রোল নম্বর ইনপুট দিয়েও বিস্তারিত ফলাফল সংগ্রহ করা যাবে। যথাযথ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন শেষে এই বৃত্তি প্রদান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।