ছবি: সংগৃহীত
প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এ সিলেটের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাস উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৭ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- উম্মে আলফাতুস সায়েমীন স্নেহা, দেবজ্যোতি আচার্য্য শায়ন, তাহসীন আহমদ সালমান এবং আইরা তেহরীম তুয়া।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আইমান যাহিন চৌধুরী, আজমাঈন চৌধুরী, ইন্দ্রানী দাশ, ইশ্মীতা এয়াসিন তাসিফা, সৈয়দ মুসা হাসান, তাসীন তালুকদার এবং চৌধুরী জুমাইমাহ জান্নাত।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন এ সাফল্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল বিকাশে সবসময় অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও বড় সাফল্য অর্জনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাবে।
প্রতিষ্ঠানটির এই গৌরবোজ্জ্বল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাস ধারাবাহিকভাবে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবে।
