শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্প: জমি অধিগ্রহণে ১০ বছর, বাড়বে মেয়াদ সুনামগঞ্জে উজানের ঢলে বাড়ছে সুরমার পানি, বন্যার আশঙ্কা সুপার এল নিনোর প্রভাবে ২০২৮ পর্যন্ত বাড়বে খাদ্যের দাম মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যায় পানিবন্দি ১৩ হাজারের বেশি পরিবার সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস, নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা জনস্বার্থের সঙ্গে আপস নয়, আইএমএফ নিয়ে অর্থমন্ত্রীর বার্তা সিলেট বিভাগের তিন জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন দেশ ছাড়ার আগে ওসমানী বিমানবন্দরে ধরা খেলেন যুক্তরাজ্যপ্রবাসী নারী! সিলেটে যে কারণে ধরা পড়লেন অর্ধশত ব্যক্তি সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃ/ত্যু

https://www.emjanews.com/

17066

surplus

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৮:৫৫

অন্যান্য

কানাডার স্কারবোরো ভোটে তিন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৮:৫৫

ছবি: সংগৃহীত

কানাডার ওন্টারিও প্রদেশের স্কারবোরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নাটকীয় মনোনয়ন প্রক্রিয়া শেষে ক্ষমতাসীন প্রগ্রেসিভ কনজারভেটিভ (পিসি) পার্টির প্রার্থী হয়েছেন ডা. এএসএম তরুণ।

অন্যদিকে, লিবারেল পার্টির প্রার্থী আহসানুল হাফিজ এবং নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী ফাতেমা শাবানকে নিয়ে এবার এই আসনে গড়ে উঠেছে আলোচিত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা।

গত ৯ জুলাই রাতে অনুষ্ঠিত পিসি পার্টির অভ্যন্তরীণ মনোনয়ন ভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ডা. এএসএম তরুণ দলীয় মনোনয়ন লাভ করেন। তবে ভোটগ্রহণের ঠিক আগে দলটির কেন্দ্রীয় স্ক্রিনিং কমিটি অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী মুর্শেদ নিজামকে ব্যালট থেকে বাদ দেওয়ায় মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মুর্শেদ নিজামের নাম প্রত্যাহারের পর মনোনয়নের লড়াই মূলত ডা. এএসএম তরুণ, আয়েশা সর্দার এবং গাজী সিজানের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। শেষ পর্যন্ত সদস্যদের ভোটে ডা. তরুণ বিজয়ী হয়ে পিসি পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত হন।

অন্যদিকে, ওন্টারিও লিবারেল পার্টি এরই মধ্যে আহসানুল হাফিজকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। দলীয় মনোনয়ন প্রতিযোগিতায় তিনি ফেডারেল সংসদ সদস্য নাথানিয়েল এরসকিন-স্মিথকে পরাজিত করে দলীয় প্রতীক অর্জন করেন।

এনডিপির সাবেক এমপিপি ডলি বেগমের পদত্যাগে আসনটি শূন্য হওয়ার পর দলটি ফাতেমা শাবানকে প্রার্থী ঘোষণা করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. এএসএম তরুণ, আহসানুল হাফিজ এবং ফাতেমা শাবানকে ঘিরে এবারের উপনির্বাচন স্কারবোরো সাউথওয়েস্টে একটি ঐতিহাসিক ত্রিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থীর অংশগ্রহণ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।

নির্বাচনী প্রচার যত এগোবে, ততই এই আসনটি ওন্টারিওর সবচেয়ে আলোচিত উপনির্বাচনগুলোর একটিতে পরিণত হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।