শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্প: জমি অধিগ্রহণে ১০ বছর, বাড়বে মেয়াদ সুনামগঞ্জে উজানের ঢলে বাড়ছে সুরমার পানি, বন্যার আশঙ্কা সুপার এল নিনোর প্রভাবে ২০২৮ পর্যন্ত বাড়বে খাদ্যের দাম মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যায় পানিবন্দি ১৩ হাজারের বেশি পরিবার সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস, নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা জনস্বার্থের সঙ্গে আপস নয়, আইএমএফ নিয়ে অর্থমন্ত্রীর বার্তা সিলেট বিভাগের তিন জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন দেশ ছাড়ার আগে ওসমানী বিমানবন্দরে ধরা খেলেন যুক্তরাজ্যপ্রবাসী নারী! সিলেটে যে কারণে ধরা পড়লেন অর্ধশত ব্যক্তি সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃ/ত্যু

https://www.emjanews.com/

17067

surplus

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৯:০১

অন্যান্য

শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৯:০১

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি।

রোববার (১২ জুলাই) সকালে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি পাঠানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার আমীন রাব্বি, সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন।

স্মারকলিপিতে জুলাই গণঅভ্যুত্থানে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।