শিরোনাম
২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন নিয়েছেন জামায়াত নেতা! থামেনি সিলেটের পাথর লুট, সিন্ডিকেটের দখলে নদী-খনি জাফলংয়ে রেল, তামাবিলে চার লেন: অগ্রগতির ঘোষণা মন্ত্রীর সিলেটের তিনজনসহ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, দেশে ফিরলেন সিলেটের ৩ নাগরিকসহ ২৩ বাংলাদেশি ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা নি/খোঁজ নিয়ে ধোঁয়াশা: গাফিলতি নেই দাবি কর্তৃপক্ষের ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা ৩ সপ্তাহ ধরে নিখোঁজ: কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন পরিবারের সুনামগঞ্জের হাওরে নৌকাডুবি: একজনের ম/রদেহ উদ্ধার, নি/খোঁ/জ ৩ জৈন্তাপুরে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে এমন কিছুই ঘটেনি সিলেটে দিনভর তারেক রহমানকে ঘিরে এনসিপির কড়া সমালোচনা, ‘ সমালোচনা থেকে পিছপা হব না’

https://www.emjanews.com/

17472

surplus

প্রকাশিত

০১ আগস্ট ২০২৬ ১৮:২০

অন্যান্য

অনিয়ম হলে চাকরিচ্যুতি: স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ১৮:২০

ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের মতো আন্তরিক ও জনবান্ধব সরকার দেশে দ্বিতীয়বার আর আসবে না।

শনিবার (১ আগস্ট) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন ঢাকা থেকে কাউকে না জানিয়েই তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন এবং দীর্ঘ তিন ঘণ্টা সেখানে অবস্থান করে হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জুলাই অভ্যুত্থানের চেতনা ও অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, এর চরম পরিণতি দেশের সবাইকে ভোগ করতে হবে। তিনি স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের সতর্ক করে বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত এমনকি চাকরিচ্যুতির মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার এতদিন সংযম দেখালেও জনগণের স্বার্থে এখন আর ‘নরম’ থাকার সুযোগ নেই। সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের হাজিরা খাতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের মজুদ এবং রোগী ভর্তির ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় বেসরকারি মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এসময় বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শরীয়তপুরের সিভিল সার্জন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।