শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

18212

politics

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৬ ১৯:৪৯

রাজনীতি

চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ১৯:৪৯

ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আফরোজা আব্বাস বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি আগামী ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাব।’

তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। দেশে ফেরার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন। গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফেরার কথা বলে আসছিলেন। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসক বোর্ডের মাধ্যমে দেশে ফেরার অনুমতি দিয়েছেন। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা চালিয়ে যেতে হবে। প্রতিদিন থেরাপি দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়।

এরও আগে ১১ মার্চ শাহজাহানপুরের নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।