শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18521

sylhet

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৫

সিলেট

মাধবপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিম গ্রেপ্তার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩৫

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাধবপুর পৌরসভার সাবেক মেয়র শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মাধবপুর পৌর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় চেক ডিজঅনারের পৃথক তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে পৌর এলাকার স্বপন মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।