শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18507

entertainment

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩২

বিনোদন

সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩২

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত অভিনেতা আশরাফুল হক ডনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জুয়েল রানা এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা ও সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান আদালতকে জানান, রিমান্ডে ডন অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ডন তার সাথে কাজ করেছেন, যার ফলে ঘটনার ভেতরের অনেক তথ্য তার জানা থাকার কথা।

তদন্ত কর্মকর্তার দাবি, জিজ্ঞাসাবাদে ডন অত্যন্ত চতুরতার সঙ্গে প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে ঘটনার আগে-পরে তার গতিবিধি ও আচরণে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রাথমিক আভাস পাওয়া গেছে। মামলার স্বার্থে প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হতে পারে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট বিদেশ পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সিআইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে পাওয়া যায় সালমান শাহর মরদেহ। সেই সময় থেকেই তার পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আসছে। দীর্ঘ ২৭ বছর ধরে চলা এই রহস্যময় মামলার তদন্তভার পর্যায়ক্রমে সিআইডি, পিবিআই ও বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে গেছে।

সর্বশেষ পিবিআই একে 'আত্মহত্যা' বলে প্রতিবেদন দিলেও সালমান শাহর মা নীলা চৌধুরী তা প্রত্যাখ্যান করেন।

সম্প্রতি আদালতের নির্দেশে মামলাটি পুনরায় সচল হয় এবং অভিনেতা ডনসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়। তদন্ত শেষে ডনের সম্পৃক্ততা কতটুকু, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।