সিলেটে পুলিশের অভিযানে ৪৫ জন আ/টক, প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২১
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৯২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানের তথ্য জানায় এসএমপি মিডিয়া সেল। পুলিশের ভাষ্য, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং মহানগর অধ্যাদেশে আটককৃতরা রয়েছেন।
অভিযানে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবা ও ১ হাজার ২০০ পিস ভারতীয় উৎপাদিত চকলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৯২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৬টি যানবাহন আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
