https://www.emjanews.com/

18814

national

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:২০

জাতীয়

ময়মনসিংহে ছেলেকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:২০

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলেকে জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরআলগী ইউনিয়নে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।

লম্পটরা কেবল ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, ঘটনা কাউকে জানালে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

এই ঘটনায় পুলিশ রাজিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে উপজেলার চরমছলন্দ কালীবাড়িচর গ্রামের তাহের আকন্দের ছেলে শরিফ ও আরিফ তাদের সহযোগী রাজিব, ফাহিম ও এনামুলকে নিয়ে ভুক্তভোগী গৃহবধূর বাড়িতে হানা দেয়। তারা তৃষ্ণা পেয়েছে বলে পানি চাইলে গৃহবধূর ছেলে রাতুল ঘর থেকে বের হওয়া মাত্রই তাকে অস্ত্রের মুখে বেঁধে ফেলা হয়।

এরপর ছেলেকে জিম্মি রেখে শরিফ ও আরিফ ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় রাজিব পুরো ঘটনার ভিডিও ধারণ করে।

পাশবিকতা শেষে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা এবং স্বর্ণের চেইন ও কানের দুল লুট করে তারা পালিয়ে যায়।  দুর্বৃত্তরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।

পুলিশ শুক্রবার সকালে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে অভিযুক্তদের ঘিরে ফেলে। এসময় চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও রাজিবকে গ্রেফতার করা হয়।

পালানোর সময় রাজিব ভিডিও ধারণকৃত মোবাইলটি পুকুরে ফেলে দিলেও পুলিশ পরে সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।