শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19001

surplus

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৩

অন্যান্য

লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৩

ছবি: ইমজা নিউজ

মৌলভীবাজারের লংলা আধুনিক ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

ওরিয়েন্টেশন ক্লাসে সভাপতিত্ব করেন ভর্তি কমিটির আহ্বায়ক জয়ন্ত কুমার দেবনাথ। প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য সৈয়দ মখদ্দছ আলী, শিক্ষক প্রতিনিধি নাজমা বানু ও আব্দুল মালিক, সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, শিক্ষক পরিষদ সম্পাদক হেলাল খান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আতিকুজ্জামান।

শিক্ষক প্রতিনিধি সুরজিৎ দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে কয়েকজন নবাগত শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে পরিচয়সহ শুভেচ্ছা বক্তব্য দেন এবং শিক্ষাজীবনে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, আগামী চার দিন নবাগত শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস পরিচালনা করবেন শিক্ষকরা।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম ধাপে কলেজটিতে মোট ৪১৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০৬ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭১ জন এবং মানবিক বিভাগে ২৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক পর্ব শেষে নবাগত শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।