শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19008

surplus

প্রকাশিত

২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২

অন্যান্য

উন্নয়নকাজের মানে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২

ছবি: সিসিক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিভিন্ন ওয়ার্ক সাইটে সরেজমিনে গিয়ে উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মিতালী আবাসিক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে কাজের গুণগত মান যাচাই করে সিসিক প্রশাসক বলেন, ‘কাজের গুণগত মান পরীক্ষার জন্যই আমি মাঠে এসেছি। টেন্ডার ডকুমেন্টে যে স্পেসিফিকেশন দেওয়া আছে, সে অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করছি। উন্নয়নকাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।’

তিনি জানান, মিতালী আবাসিক এলাকায় সড়কটি ১৪ ফুট প্রশস্ত করা হচ্ছে। পাশাপাশি সড়কের লেভেল অনুযায়ী ড্রেন নির্মাণ করা হচ্ছে, যাতে প্রয়োজন হলে ড্রেনের ওপর দিয়েও যানবাহন চলাচল করতে পারে। সড়ক ও ড্রেন নির্মাণে ব্যবহৃত রড ও ঢালাইয়ের উপকরণ সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থার মাধ্যমে পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মিতালী আবাসিক এলাকার সড়ক ও ড্রেন নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্ষা মৌসুম শেষ হলে ব্যাপকভাবে উন্নয়নকাজ শুরু করা হবে। সে অনুযায়ী ইতোমধ্যে অনেকগুলো কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং বেশ কিছু কাজ শুরু হয়েছে। বাকি কাজগুলোও টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।

তিনি আরও বলেন, ‘উন্নয়নকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা নিয়মিত তদারকি করছেন। এর পাশাপাশি আমি নিজেও বিভিন্ন ওয়ার্ক সাইটে সরেজমিনে গিয়ে কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করছি। জনগণের অর্থে যে উন্নয়ন হচ্ছে, তার সুফল যাতে দীর্ঘস্থায়ী হয়, সে বিষয়টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

পরিদর্শনকালে সিসিকের উপসহকারী প্রকৌশলী সেলিম আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।