শিরোনাম
সিলেটসহ যেসব স্থানে চাকরি হারালেন পুলিশ কর্মকর্তারা জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ: শ্রমমন্ত্রী সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী স্বাধীন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতে পারে না: জামায়াতের আমীর সিলেটে অটোরিকশা থেকে পালানোর চেষ্টা: ৩ জন ধরা, সাথে যা মিললো শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত সিলেটে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেফ/তার, ৬৪টি মা/মলা

https://www.emjanews.com/

19016

surplus

প্রকাশিত

২৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৫

অন্যান্য

প্রবাসীদের জন্য চালু হলো বিশেষ সেবা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৫

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নানা সমস্যা দ্রুত সমাধানে বিশেষ সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ নামের এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা নির্দিষ্ট ইমেইল ঠিকানায় তাদের অভিযোগ পাঠাতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসীদের পাঠানো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে অভিযোগগুলো নিয়মিতভাবে যাচাই-বাছাই করা হবে।

এছাড়া প্রাপ্ত আবেদন ও অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

মন্ত্রণালয় আশা করছে, এ উদ্যোগের ফলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে এবং সেবার মান আরও উন্নত হবে।