শিরোনাম
বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে সিলেটেও থাকবে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট সিলেটে ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, নবায়নে লাখ টাকা দাবির অভিযোগে মন্ত্রীর ক্ষোভ অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: সিলেটে মন্ত্রী আরিফুল হক ওসমানী বিমানবন্দরে আনসারের গু/লিতে পরিচ্ছন্নতাকর্মী আ/হ/ত কেন্দ্রীয় সভাপতির সফরকালে সিলেট জেলা যুবদল নেতার রহস্যময় ফেসবুক স্ট্যাটাস সিলেটে আজ-কাল বৃষ্টির আভাস ডিসেম্বরেই জৈন্তাপুরের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন: আরিফুল হক চৌধুরী পুলিশে যুক্ত হচ্ছে ‘বিশেষ ইউনিট’ মাজারের টাকা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য, ‘বৈপরীত্য’ দেখছেন কিম

https://www.emjanews.com/

19059

surplus

প্রকাশিত

২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৭

অন্যান্য

সাংবাদিক পংকির মাতার রুহের মাগফিরাত কামনায় ওসমানীনগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৭

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক লিলুউর রহমান পংকির মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গোয়ালাবাজারস্থ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন গজনভী।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. আবু হানিফা, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন, আব্দুল মতিন, আব্দুল কালাম আজাদ এবং ব্যবসায়ী সাজন গজনভী।

এছাড়া দোয়া মাহফিলে ওসমানীনগর উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহীন মিয়ার রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে ইউপি সদস্য মো. শাহীন মিয়া মারা যান। ওইদিন বিকেল ৫টা ১৫ মিনিটে কলারাই শাহী ঈদগাহে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।