শিরোনাম
বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে সিলেটেও থাকবে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট সিলেটে ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, নবায়নে লাখ টাকা দাবির অভিযোগে মন্ত্রীর ক্ষোভ অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: সিলেটে মন্ত্রী আরিফুল হক ওসমানী বিমানবন্দরে আনসারের গু/লিতে পরিচ্ছন্নতাকর্মী আ/হ/ত কেন্দ্রীয় সভাপতির সফরকালে সিলেট জেলা যুবদল নেতার রহস্যময় ফেসবুক স্ট্যাটাস সিলেটে আজ-কাল বৃষ্টির আভাস ডিসেম্বরেই জৈন্তাপুরের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন: আরিফুল হক চৌধুরী পুলিশে যুক্ত হচ্ছে ‘বিশেষ ইউনিট’ মাজারের টাকা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য, ‘বৈপরীত্য’ দেখছেন কিম

https://www.emjanews.com/

19063

surplus

প্রকাশিত

২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৪

অন্যান্য

মার্কিন ভিসার শর্ত ভাঙলেই স্থায়ী নিষেধাজ্ঞা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৪

ছবি: সংগৃহীত

ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিসা-সংক্রান্ত বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। দেশটিতে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন এবং তার ওপর কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস জানায়, কেউ অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

এ কারণে ভিসার শর্ত এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।