শিরোনাম
সিলেটে নদীর পাড়ে শতাধিক গু/লি, সাথে গ্রে/নে/ড দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা অপতথ্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: সিলেটের ডিসি ‘সিলেট হবে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর’ টানা আন্দোলনের মুখে পরিবর্তন: সিকৃবির নতুন ভিসি শফি উল্লাহ সিলেটে যে কারণে ধরা পড়লেন ৩৩ জন সিলেটে একদিনে ১৬ জনের দেহে হাম শনাক্ত: মৃ/ত্যু ১ জনের জার্মানিতে ক্যারিয়ার গড়তে ‘অপরচুনিটি কার্ড’ ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

https://www.emjanews.com/

19125

sports

প্রকাশিত

২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৩

খেলাধুলা

আসিয়ান কাপ

টানা হারে বিদায়ের দুয়ারে বাংলাদেশ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৩

ছবি: সংগৃহীত

শুরুতেই হোঁচট, দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। ফলে দুই ম্যাচে টানা হারে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে জামাল ভূঁইয়ার দল।

এর আগে আসরের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল থমাস ডুলির শিষ্যরা। এবার সিঙ্গাপুরের কাছে হারতে হলো এক গোলের ব্যবধানে।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একাদশে চার পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। একাদশে জায়গা পান জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। অন্যদিকে বাদ পড়েন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।

ম্যাচের শুরুতে গোছানো ফুটবল খেলছিল বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে বল দখলে রেখে একাধিকবার সিঙ্গাপুরের গোলমুখে এগিয়ে যান সুকি-রাকিবরা। কিন্তু প্রতিবারই ডি-বক্সের সামনে গিয়ে আক্রমণের ধার হারিয়ে ফেলেন বাংলাদেশের ফুটবলাররা। ফলে প্রথমার্ধে বাংলাদেশের কোনো শটই লক্ষ্যে ছিল না।

শুরুতে কিছুটা ধীরগতির ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে আক্রমণের গতি বাড়াতে থাকে সিঙ্গাপুর। ম্যাচের ৩৬তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তারা। ক্রস থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে শট নেন স্টেয়ার্ট। তাঁর নেওয়া শট জড়িয়ে যায় বাংলাদেশের জালে।

গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সামনে তখন বলের গতিপথ দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এক গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। ম্যাচে সমতা ফেরাতে আক্রমণে ওঠেন জামাল-রাকিবরা। কিন্তু সিঙ্গাপুরের রক্ষণভাগের সামনে বারবার আটকে যায় বাংলাদেশের আক্রমণ।

শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। এক গোলের ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়াদের।

দুই ম্যাচে বাংলাদেশের অর্জন শূন্য। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে তিন গোলের হার, দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে এক গোলের হার- ফলে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।