শিরোনাম
সহকারী অধ্যাপক পদে ২৮ চিকিৎসকের পদোন্নতি: সিলেটের দুজন যাদুকাটার দুই মহালে বালু উত্তোলন স্থগিত, হাইকোর্টের রুল সিলেট-ঢাকা যাত্রায় কমবে ৪০ কিলোমিটার পথ, সরাইল-নাসিরনগর সড়কের কাজ শুরু সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নকাজ পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে ৭১ লাখ টাকার চালান ধরলেও আ/ট/ক হয়নি কেউ ‌'অনুকূল পরিবেশ' হলে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হঠাৎ সিলেটসহ বিভিন্ন উপজেলার ৬৮ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার সবাই খুঁজছিল তায়িফাকে, ফুফুর ঘরের বাক্সে মিলল তার নিথর দেহ দেশজুড়ে ভ্যাপসা আবহাওয়ার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দফায় দফায় বৈঠকেও কাটেনি অচলাবস্থা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকদের মুক্তি দিলেন না আন্দোলনকারীরা

https://www.emjanews.com/

19154

national

প্রকাশিত

২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪০

আপডেট

২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৫

জাতীয়

বিদ্যুৎ বিল নিয়ে পোস্টের পর এনসিপি নেতা গ্রেপ্তার!

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪০

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফুল ইসলাম ওরফে সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে গ্রেপ্তার আশরাফুল শ্রীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তবে পুলিশ জানিয়েছে, তাঁকে ফেসবুক পোস্টের জন্য নয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর শ্রীপুরের জৈনাবাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের ঘটনায় করা মামলায় আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।

আশরাফুলের মা আসমা আক্তারের দাবি, কয়েক দিন আগে তাঁর ছেলে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। পরে সেটি মুছে ফেললেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এনসিপির শ্রীপুর উপজেলা আহ্বায়ক আবু রায়হান মেজবাহ গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। সোমবার রাতে তাঁর মুক্তির দাবিতে বরমী বাজারে দলীয় নেতা-কর্মীরা মিছিল করেন।

তবে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য নয়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।’ পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।