শিরোনাম
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মৃত্যুর রাতে বান্ধবীর সঙ্গে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০, ২৬ কারখানায় ছুটি সিলেটে বাসার দরজা-জানালায় শব্দ: ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন

https://www.emjanews.com/

20182

surplus

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ২১:২৮

অন্যান্য

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের প্রীতি সমাবেশ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ২১:২৮

ছবি: সংগৃহীত

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেন, পরিবার হচ্ছে একটি সুন্দর, আদর্শ ও নৈতিক সমাজ গঠনের প্রথম পাঠশালা। একটি পরিবার যখন ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ ও পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে, তখন সেই পরিবার থেকেই সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ তৈরি হয়। তাই সন্তানদের ছোটবেলা থেকেই কুরআন-সুন্নাহর শিক্ষা, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে গড়ে তোলার প্রতি অভিভাবকদের বিশেষ গুরুত্ব দিতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফলাফল নয়, সন্তানদের মধ্যে আল্লাহভীতি, শিষ্টাচার ও মানুষের প্রতি সহমর্মিতার গুণাবলিও জাগ্রত করতে হবে।

তিনি শুক্রবার (৩০ অক্টোবর) সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে পারিবারিক সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে উলামা বিভাগের সকল জনশক্তির পরিবারের সদস্যগণ অংশ নেন।

উলামা বিভাগের আমীর ড. মাওলানা এএইচএম সুলাইমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা আলী আক্কাস মোল্লা, হাফিজ সৈয়দ আব্দুল আহাদ, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা ফজলে রাব্বি জাকারিয়া ও মাওলানা দেলওয়ার হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানে ছোট্ট সোনামণিরা কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও মনোজ্ঞ নাটক পরিবেশন করে। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে পুরো আয়োজনটি আনন্দঘন হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, পারিবারিক সপ্তাহের মতো আয়োজন পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে পরিচিত করার এ উদ্যোগ প্রশংসনীয়। পরিবারকে ইসলামী আদর্শে গড়ে তোলা, পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং প্রিয়জনদের নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল্লাহ তাআলা আমাদের পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করুন এবং দ্বীনি ও সাংস্কৃতিক অঙ্গনে এ ধরনের আয়োজনকে কবুল ও বরকতময় করুন।