https://www.emjanews.com/

20190

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ২৩:১৬

সিলেট

সিলেটে রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ২৩:১৬

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং এলাকায় সড়ক উন্নয়নকাজের জন্য রবিবার (১ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আসামপাড়া থেকে জাফলং পর্যন্ত সড়ক উন্নয়নকাজের সুবিধার্থে ১১ কেভি জাফলং ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিকেল ৪টার আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।