শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

20282

sylhet

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ১৯:১৫

সিলেট

হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১৯:১৫

ছবি: ইমজা নিউজ

হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ির আঙিনা থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে সাপের পাঁচটি ডিম। উদ্ধার হওয়া সাপগুলো বর্তমানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হেফাজতে রয়েছে।

উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করে শিগগিরই সাপগুলো অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

উদ্ধার হওয়া সাপের মধ্যে রয়েছে ৭০টি পদ্ম গোখরা, ৬০টি কৈয়া গোখরা ও পাঁচটি দারাস সাপ। এছাড়া উদ্ধার করা পাঁচটি ডিমের মধ্যে কয়েকটি থেকে ইতোমধ্যে বাচ্চা ফুটেছে।

সম্প্রতি হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে এসব সাপ উদ্ধার করে জীববৈচিত্র্য ফেডারেশন। পরে সাপগুলো হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন বিভাগ জানিয়েছে, সাপগুলো অবমুক্ত করার জন্য নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ নির্ধারণের কাজ চলছে। স্থান নির্বাচন সম্পন্ন হলেই সাপগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সাপগুলোকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।