শিরোনাম
আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হ/ত্যা, গ্রেফ/তার এক দ্বারপ্রান্তে ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা সৌদি প্রবাসীদের জন্য সরকারের ১৬ বিষয়ে জরুরি নির্দেশনা

https://www.emjanews.com/

20283

sylhet

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ১৯:২৩

আপডেট

০৩ নভেম্বর ২০২৬ ১৯:২৪

সিলেট

সিলেটে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা, নরসিংদী থেকে আসামি গ্রেপ্তার

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১৯:২৩

ছবি: এসআরবি-৯

সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি জাহিদুল ইসলামকে (২২) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছেে এসআরবি-৯।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী জেলার মনোহরদী থানার মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় এসআরবি-৯ সদর কোম্পানি, সিলেট ও এসআরবি-১১ সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী (২৪) ও জাহিদুল একই গ্রামের বাসিন্দা। প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় ভুক্তভোগী তাঁর স্বামীর সংসারে ছিলেন।

অভিযোগ রয়েছে, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে জাহিদুল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটাতে প্ররোচিত করেন। তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করে প্রায় ছয় মাস আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন ওই নারী।

পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে জাহিদুল তাঁকে সিলেট শহরসহ বিভিন্ন এলাকায় নিয়ে যান এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর সন্ধ্যার পর জাহিদুল ওই নারীকে সঙ্গে নিয়ে গোলাপগঞ্জের কালিকৃষ্ণপুর এলাকায় তাঁর মামা নজমুল মিয়ার বাড়িতে যান। সেখানে রাতে অবস্থানকালে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ওই নারী বিয়ের বিষয়ে জানতে চাইলে জাহিদুল জানান, কয়েক দিনের মধ্যে তিনি প্রবাসে যাবেন এবং দেশে ফিরে তাঁকে বিয়ে করবেন। তবে প্রবাসে যাওয়ার আগেই বিয়ে সম্পন্ন করার জন্য অনুরোধ জানালে একপর্যায়ে তিনি বিয়ে করতে সরাসরি অস্বীকৃতি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১৫ অক্টোবর গোলাপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।