শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

20294

sylhet

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ২১:৫১

সিলেট

সিলেটে ট্রাফিক আইন বাস্তবায়নে জরুরি সভা

‘ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো’- স্লোগানে যানজট নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ২১:৫১

ছবি: এসএমপি।

সিলেট মহানগরীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জরুরি সভা করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ট্রাফিক বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়। সঞ্চালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব।

সভায় উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের বিভিন্ন জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), সার্জেন্ট ও টিএসআইদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি মহানগরবাসীকে উন্নত ও জনবান্ধব ট্রাফিক সেবা প্রদান, সাধারণ মানুষের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখা, ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং সংশ্লিষ্টদের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।

সভায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।