শিরোনাম
ইতিহাসের চোখে চোখ রেখে মেসির উত্তর, কানসাস সিটির রাতে এক মহাকাব্যের জন্ম চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ইতিহাস পাল্টানোর পথে মেসি বিশ্বচ্যাম্পিয়নের প্রথম পরীক্ষা, আর্জেন্টিনার সামনে আলজেরিয়া দ্বিতীয়বারের মতো সিলেট আসছেন প্রধানমন্ত্রী: শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ব্যস্ত সূচি ২৬ জুন পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন হবিগঞ্জে রাস্তা নিয়ে সং/ঘ/র্ষে নি-হ/ত ২ কেপ ভার্দের গোল রক্ষক ভোজিনিয়ার প্রাচীরে থেমে গেল স্পেন সিলেট নগরীতে অবৈধ ব্যাটারিচালিত যান চলাচল বন্ধে এসএমপি’র গণবিজ্ঞপ্তি বেনজীরকে দেশে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

https://www.emjanews.com/

5159

sylhet

প্রকাশিত

০৯ মে ২০২৫ ২০:২২

আপডেট

০৯ মে ২০২৫ ২০:৫৯

সিলেট

সিলেট সীমান্তে কারফিউ জারি করেছে ভারত

রাত ৮টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ

প্রকাশ: ০৯ মে ২০২৫ ২০:২২

ইএন ডেস্ক: বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশে ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে মেঘালয় সরকার।

বৃহস্পতিবার (৮ মে) অপরাহ্নে এই আদেশ জারি করে মেঘালয় সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল জুবায়ের আনোয়ার।

তিনি জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সীমান্তবাসীকে সতর্ক করা হয়েছে।

আদেশ অনুযায়ী পূর্ব খাসি হিলস, পশ্চিম জৈন্তিয়া হিলস ও পূর্ব জৈন্তিয়া হিলস জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

এই আদেশে বলা হয়েছে, সীমান্ত এলাকার ফাঁকা ও বেড়াবিহীন প্রকৃতির কারণে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য, চোরাচালানকারী ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে।

আদেশে বলা হয়েছে, কেউ যদি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমান্তে চলাফেরা করে বা ভারতের ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করে তা প্রতিহত করা হবে। 

এছাড়াও, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে কারও চলাচল, অনুমতি ছাড়া মিছিল, পাঁচ বা ততোধিক ব্যক্তির অবৈধ সমাবেশ এবং অস্ত্র বা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে এমন কোনো সরঞ্জাম বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। গরু, চোরাচালানি পণ্য, সুপারি, পানের পাতা, শুকনা মাছ, বিড়ি, সিগারেট, চা পাতা চোরাচালান নিষিদ্ধ করা হয়েছে আদেশে।

পূর্ব খাসি হিলসে, আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা (জিরো লাইন) থেকে এক কিলোমিটারের মধ্যে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। পূর্ব জৈন্তিয়া হিলসে, আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় নাইট কারফিউ কার্যকর থাকবে। পশ্চিম জৈন্তিয়া হিলসে, শূন্য রেখা (জিরো লাইন) থেকে ২০০ মিটার পর্যন্ত এলাকায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কাউফিউ জারি থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ইএন/এমআরআর