শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

5553

international

প্রকাশিত

২২ মে ২০২৫ ২০:৪৪

আপডেট

২২ মে ২০২৫ ২০:৪৬

আন্তর্জাতিক

সরকারি চাকুরিতে অবসর গ্রহণের বয়স হবে ৭০

ডেনমার্কের পার্লামেন্টে নতুন আইন পাস।

প্রকাশ: ২২ মে ২০২৫ ২০:৪৪

ইএন ডেস্ক।। ডেনমার্কের পার্লামেন্ট ফোকেটিং বৃহস্পতিবার একটি নতুন আইন পাস করেছে, যার ফলে ২০৪০ সাল থেকে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭০ বছর করা হবে।

আইনের পক্ষে ভোট দিয়েছেন ৮১ জন, বিপক্ষে ভোট দিয়েছেন ২১ জন আইনপ্রণেতা।

কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে নাগরিকদের গড় আয়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরের বয়স নির্ধারণের উদ্দেশ্যে।

২০০৬ সাল থেকে ডেনমার্কে প্রতি পাঁচ বছর পরপর গড় আয়ুর ভিত্তিতে অবসর বয়স পর্যালোচনা করা হচ্ছে। এই নীতিমালা অনুযায়ী: ২০৩০ সালে অবসর গ্রহণের বয়স হবে ৬৮ বছর; ২০৩৫ সালে তা হবে ৬৯ বছর; এবং ১৯৭০ সালের ৩১ ডিসেম্বরের পর জন্ম নেওয়া নাগরিকদের জন্য ২০৪০ সালে অবসর বয়স হবে ৭০ বছর।

ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাতে ফ্রেডেরিকসেন গত বছর জানিয়েছিলেন, বয়স ৭০-এ পৌঁছালে সরকার এই নীতি পুনর্বিবেচনা করতে প্রস্তুত থাকবে। তিনি বলেন, “আমরা আর বিশ্বাস করি না যে অবসর গ্রহণের বয়স স্বয়ংক্রিয়ভাবে বাড়তেই থাকবে।”

ইএন/এআর।