শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

6114

international

প্রকাশিত

১১ জুন ২০২৫ ০৮:৩৪

আন্তর্জাতিক

লন্ডন

ড. মুহাম্মদ ইউনূসের সাথে বসা হচ্ছে না টিউলিপ সিদ্দিকের

প্রকাশ: ১১ জুন ২০২৫ ০৮:৩৪

সংগ্রহ

ইএন রিপোর্টঃ লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হলেও শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাথে বৈঠক হচ্ছে না।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হোটেল ডরচেস্টারের লবিতে দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় তিনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি প্রধান উপদেষ্টার হাতে পৌঁছেছে উল্লেখ করে বলেন, চিঠিতে বর্ণিত বিষয়টি আইনগত, তাই এটি নিয়ে কোনো সিদ্ধান্তই প্রধান উপদেষ্টা গ্রহণ করেননি।

একই সময় তিনি আরও জানান, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অন্যান্য এমপিরা প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার দীর্ঘ কথোপকথন হয়েছে বলেও জানান শফিকুল আলম