শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

6469

international

প্রকাশিত

২২ জুন ২০২৫ ১১:১০

আপডেট

২২ জুন ২০২৫ ১৫:০৬

আন্তর্জাতিক

শিল্প

প্যারিসে উর্মিলা শুক্লার একক চিত্রপ্রদর্শনী ‘গাছ তলায়’

প্রকৃতি ও জীবনের গল্প ফুটে উঠেছে রঙ তুলিতে

প্রকাশ: ২২ জুন ২০২৫ ১১:১০

ছবি- সংগ্রহ

শিল্প-সাহিত্যের শহর প্যারিসে শুরু হয়েছে বাংলাদেশি শিল্পী উর্মিলা শুক্লার একক চিত্রশিল্প প্রদর্শনী ‘গাছ তলায়’। তিন দিনব্যাপী এই প্রদর্শনীটি চলছে প্যারিসের Cité Internationale Universitaire প্রাঙ্গণে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

২০ জুন, শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের অংশ হিসেবে। শিল্পী উর্মিলা শুক্লা জানান, এই বিশেষ উপলক্ষেই তাঁর সাম্প্রতিক শিল্পকর্মগুলো নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত।

প্রকৃতির কাছাকাছি, খোলা আকাশের নিচে গাছতলায় এমন ব্যতিক্রমী শিল্প আয়োজন দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়িয়েছে। ফরাসি, বাঙালি ও বিভিন্ন দেশের শিল্পপ্রেমীরা শিল্পীর কাজ ও পরিবেশ নির্বাচনের সৃজনশীলতা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন।

প্রদর্শনীতে স্থান পেয়েছে গত দুই মাসে আঁকা উর্মিলার নির্বাচিত চিত্রকর্ম। নানান রঙের ফুল, পাখি ও জীবনের বিভিন্ন মুহূর্ত উঠে এসেছে তাঁর তুলিতে। শিল্পী জানান, তাঁর ক্যানভাসে তিনি মূলত জীবন ও প্রকৃতির বৈচিত্র্যময় গল্প বুনতে চেয়েছেন।

 ২২ জুন (রবিবার) এই প্রদর্শনীর শেষ দিন। সমাপনী দিনে বিকেলে দর্শনার্থীদের জন্য পরিবেশিত হবে একটি বিশেষ সংগীতানুষ্ঠান। উর্মিলা শুক্লার স্বামী ও জনপ্রিয় গানের দল ‘জলের গান’-এর সদস্য রাহুল আনন্দ সেদিন সঙ্গীত পরিবেশন করবেন।