শিরোনাম
সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার চো/রাই পণ্য যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

https://www.emjanews.com/

9228

entertainment

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫২

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৪

বিনোদন

মোনালি ঠাকুর-রিচটারের দাম্পত্যে ফাটল

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫২

ছবি: সংগৃহীত

তারকাদের বিচ্ছেদ নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোনালি তার স্বামী মাইক রিচটার সঙ্গে বিচ্ছেদের পথে রয়েছেন।

করোনা মহামারীর সময় মোনালি জানিয়েছিলেন, তিন বছর আগে তারা বিয়ে করেছেন। ২০২০ সালে তিনি জানিয়েছেন, একটি ভ্রমণের সময় তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে। মাইক রিচটার সুইজারল্যান্ডের একটি রেস্তোরাঁর মালিক।

প্রাথমিকভাবে সম্পর্ক ভালো থাকলেও দীর্ঘ দূরত্বের কারণে দুজনের মধ্যে দুরত্ব তৈরি হয়েছে। ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, তাই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যেই মোনালি ইনস্টাগ্রামে তার স্বামীকে আনফলো করেছেন এবং দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ রয়েছে। খুব শিগ্রই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে খবর।

গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে থেকেই তাদের দাম্পত্যে ফাটল স্পষ্ট হয়ে গিয়েছিল। মোনালি তখনই মাইকের সঙ্গে সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে দেন। এখন আনুষ্ঠানিক বিচ্ছেদ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে দম্পতি।