শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9629

sports

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৬

খেলাধুলা

আটগ্রামে নৌকাবাইচে নৌকাডুবিতে একজন নিখোঁজ: খুঁজছে ফায়ার ব্রিগেড

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬

ছবি: সংগৃহীত (ইনসেটে: হাসিম আলী)

সিলেটের জকিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে নৌকা ডুবে হাসিম আলী (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হাসিম আলী উপজেলার বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রাজিব আলীর ছেলে। তিনি এক ছেলে ও চার মেয়ের জনক। ঘটনার পর থেকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নৌকার প্রতিযোগিতা চলাকালীন ইঞ্জিন চালিত নৌকার ঢেউয়ে প্রতিযোগিতার নৌকাটি উল্টে যায়। এতে অংশগ্রহণকারী হাসিম আলী পানিতে তলিয়ে যান। খবর পেয়ে সোমবার সকাল থেকে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার জন্য নদীতে ইঞ্জিনচালিত নৌকার বিশৃঙ্খল চলাচলকে দায়ী করেছেন স্থানীয়রা।

নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, নৌকাটি আমাদের বাইচের নির্ধারিত এলাকা ছেড়ে ডুবে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করলেও নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি।

বারহাল ইউপি সদস্য ঈমান উদ্দিন বলেন, এক ছেলে ও চার মেয়ের জনক হাসিম আলী নিখোঁজ হওয়ায় পরিবার চরম উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত না করেই এ নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। একজনের নিখোঁজ হওয়ার বিষয়টি দুঃখজনক।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঃ মাহবুবুর রহমান বলেন, এই প্রতিযোগিতার বিষয়ে উপজেলা প্রশাসনকে কেউ অবহিত করেনি, অনুমতিও নেয়নি। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সুরমা নদীতে নৌকা বাইচ আয়োজনের আগে প্রশাসনের অনুমতি ও সঠিক তদারকি না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে।