শিরোনাম
সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্প্রীতির দেশ: সিলেটে রথযাত্রার উদ্বোধনে মন্ত্রী আরিফ সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণ/ধ/র্ষ/ণের শিকার নারী আর্জেন্টিনা ও ইংল্যান্ড দ্বৈরথ: ৫ ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফ/তার ১১৬ কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে: সিলেটে বন্যা শঙ্কা কাটেনি

https://www.emjanews.com/

9697

law-justice

প্রকাশিত

১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৭

আইন আদালত

মানবতাবিরোধী অপরাধের মামলায়

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্য আজ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪

ছবি: সংগৃহীত।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি আদালতে সাক্ষ্য প্রদান করবেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। একই আদালতে আজ রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে আসামিপক্ষ জেরা করবে। এ মামলায় এরইমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ মোট ৪৫ জন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।

অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হবে। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সাক্ষ্য দেবেন।

এ ছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুইজনকে হত্যা এবং ছাদের কার্নিশে ঝুলন্ত এক যুবককে গুলি করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার।