শিরোনাম
সিলেটে পরকীয়া নিল বন্ধুর প্রাণ সিলেটে ম.ব জাস্টিস : ত্বরিত ব্যবস্থা নিয়েছে পুলিশ গ্রিন কার্ড ইস্যুতে পিছু হটল ট্রাম্প প্রশাসন, স্বপ্নভঙ্গ নয়, আপাতত স্বস্তি সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী

https://www.emjanews.com/

12099

surplus

প্রকাশিত

১০ ডিসেম্বর ২০২৫ ২১:৩৫

অন্যান্য

হজ ২০২৬

পবিত্র দুই মসজিদে ছবি-ভিডিও ধারণে সৌদি আরবের নিষেধাজ্ঞা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ ২১:৩৫

ছবি: সংগৃহিত

২০২৬ সালের হজযাত্রা সামনে রেখে নতুন সরকারি নির্দেশিকা প্রকাশ করেছে সৌদি আরব। হজের পবিত্রতা রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে একাধিক কঠোর বিধিনিষেধ যুক্ত করা হয়েছে এ নির্দেশিকায়।

সৌদি আরবের হাজি ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদ আল-নববি চত্বরে ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করেই ছবি তোলা যাবে না।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের হজযাত্রায় লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক যাত্রীকেই এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।

পবিত্র স্থানগুলোর মর্যাদা ও হাজিদের ব্যক্তিগত অনুভূতির প্রতি সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

সৌদি সরকারি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে হজযাত্রীদের মধ্যে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণের প্রবণতা বেড়েছে। এতে শুধু পবিত্রতার পরিবেশ বিঘ্নিত হচ্ছে না, বরং ধর্মীয় রীতিনীতি পালন এবং বড় পরিসরে ভিড় নিয়ন্ত্রণেও জটিলতা তৈরি করছে।

নতুন বিধিনিষেধের মাধ্যমে হজযাত্রা আরও শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ করার লক্ষ্য নিয়েই সৌদি সরকার এ উদ্যোগ নিয়েছে।