শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

12541

tourism

প্রকাশিত

২৬ ডিসেম্বর ২০২৫ ২০:২৩

পর্যটন

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:২৩

ছবি: সংগৃহীত

ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছেন। কথিত রাজনৈতিক অস্থিরতা ও ‘ভারত বিরোধী’ মনোভাবের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো তারা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেন। তবে সে সময় মানবিক বিবেচনায় শিক্ষার্থী ও চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।

উজ্বল ঘোষ বলেন, `২০২৪ সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করেছিলেন। তবে যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছেন, মানবিক কারণে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল।'

তিনি আরও বলেন, `কিন্তু বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারত বিরোধী বক্তব্যের কারণে এখন আর কোনো বাংলাদেশিকে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

সংগঠনটির আওতায় শিলিগুড়িতে প্রায় ১৮০টি হোটেল রয়েছে, যেগুলো এই নিষেধাজ্ঞা কঠোরভাবে অনুসরণ করবে বলে জানানো হয়েছে। এছাড়া সংগঠনের বাইরে থাকা আরও প্রায় ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে দাবি করা হয়েছে।

প্রতিবছর শিক্ষা, পর্যটন ও চিকিৎসার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি ভ্রমণ করে থাকেন। নতুন এই সিদ্ধান্তের ফলে সেখানে অবস্থান ও যাতায়াত নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক ও মানবিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব।