শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

13016

surplus

প্রকাশিত

১৩ জানুয়ারী ২০২৬ ১৪:১৪

আপডেট

১৩ জানুয়ারী ২০২৬ ১৫:৪০

অন্যান্য

এখন আগের থেকে অনেক কম দামে মিলবে বিদেশী ফোন

প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬ ১৪:১৪

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বিদেশি মোবাইল ফোনের দাম আগের তুলনায় কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এনবিআর জানিয়েছে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের মূল্য রাখতে আমদানি পর্যায়ে শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। শুল্ক হ্রাসের ফলে বাজারে মোবাইল ফোনের দাম কমার সুযোগ তৈরি হবে।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন প্রজ্ঞাপন কার্যকর হলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানিকৃত পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক পাঁচ হাজার পাঁচশ টাকা পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক এক হাজার পাঁচশ টাকা কমবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল ফোন আমদানি ও মোবাইল ফোন সংযোজন শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে শুল্ক কমানোর ফলে সব শ্রেণির মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে সরকার আশা করছে। এর মাধ্যমে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে বলেও উল্লেখ করা হয়।

এনবিআর জানিয়েছে, মোবাইল ফোনের মূল্য জনসাধারণের নাগালে রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি বা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে শুল্কের হার প্রায় ৬০ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে।