শিরোনাম
বরফধস ও রাবিশে তৈরি কৃত্রিম লেক বিস্ফোরণ, নেপালে শতাধিক প্রাণহানি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে প্রশাসনের ১৩ নির্দেশনা নেপালে ভয়াবহ বন্যা: ৯৫ মৃত্যু, নিখোঁজ তিন শতাধিক পর্যটক তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত সিলেটে ২৪ ঘন্টায় অর্ধশত গ্রেফ/তার: ১২৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালামীযে ইসলামিয়ার বর্ণাঢ্য ‘মুবারক র‌্যালি’, হাজার-হাজার নবীপ্রেমীর ঢল সিলেটে ‘প্রেমিকাকে’ চা-পান খাওয়ানোয় ব্যবসায়ীকে খু/ন: পুলিশ খুঁজছে রহস্য ৪৫ দিনেও সন্ধান নেই ওসমানী বিমানবন্দর কর্মকর্তা জেলিনের, ব্যর্থ পুলিশও সিলেটে থেকেও সিউকের উদ্বোধনে অনুপস্থিত প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রটোকল নাকি রাজনৈতিক দূরত্ব? সিলেটে মাদ্রাসা ছাত্রীর লা/শ উদ্ধার: ক্লু খুঁজছে পুলিশ

https://www.emjanews.com/

13397

jobs

প্রকাশিত

২৯ জানুয়ারী ২০২৬ ১৮:২০

চাকুরী

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ এএসপি

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬ ১৮:২০

ছবি: সংগৃহীত

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৪০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি থেকে এডিশনাল এসপি) পদে উন্নীত করেছে সরকার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি জনস্বার্থে প্রদান করা হয়েছে এবং তারা দায়িত্ব গ্রহণের পর প্রচলিত বিধি-বিধান অনুযায়ী কর্মস্থলে যোগদান করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকাও সংযুক্ত করা হয়েছে।