শিরোনাম
বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আরিফুল হক চৌধুরীর ইসিজি ও রক্তপরীক্ষা করা হয়েছে, আশঙ্কামুক্ত বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট টেস্টে শুরুতেই বাংলাদেশের ছন্দপতন, হাসানের আগুনের পর ব্যাটিংয়ে জোড়া ধাক্কা সিলেটের ‘নিষিদ্ধ’; যুবলীগের মিছিল, ১২ জন আটক

https://www.emjanews.com/

13426

sports

প্রকাশিত

৩০ জানুয়ারী ২০২৬ ১৯:২৬

আপডেট

৩০ জানুয়ারী ২০২৬ ১৯:২৭

খেলাধুলা

কমলগঞ্জে কোয়াব কাপ ফাইনাল সম্পন্ন: চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স 

প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬ ১৯:২৬

ছবি: সাজু মারছিয়াং

মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মৌলভীবাজার কোয়াবের সভাপতি হাসান আহমেদ জাবেদ। 

কমলগঞ্জ কোয়াবের সভাপতি মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মো. জসিম উদ্দিন শাকিল, মৌলভীবাজার কোয়াবের কোষাধ্যক্ষ মো. রেজওয়ানুর রহমান, শ্রীমঙ্গল কোয়াবের সাংগঠনিক সম্পাদক মীর কালাম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মনসুর রাফি, সমাজসেবক রাহেল চৌধুরী, কমলগঞ্জ কোয়াবের সহ-সভাপতি মুর্শেদুর রহমান প্রমুখ।

সমাপনী খেলায় ভানুগাছ ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাহাত ফাইটার্স।