ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি আশরাফুল কবিরের শ্বশুর, মিরাজবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম ভূইয়া ওরফে শিরু মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বাদ আছর ঝেরঝেরী পাড়া মসজিদে জানাজা শেষে তাকে মানিকপীড় কবরস্থানে দাফন করা হবে।
