ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী টাঙ্গুয়ার হাওরগামী ‘মাছরাঙা’ নামের হাউসবোটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে হাউসবোটের মাঝামাঝি অংশ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে যায় পরে নৌকাটির ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমরা হঠাৎ আগুনের ধোঁয়া দেখে সেখানে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি।
তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরগামী একটি হাউজবোটে আগুনের সুত্রপাতের খবর পাওয়া গেছে, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
