শিরোনাম
সিলেটে ভূমিকম্প: উৎপত্তি মায়ানমার গভর্নর অপসারণের খবরে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের একটি গভীর ও বিশেষ সম্পর্ক রয়েছে: ব্রিটিশ হাইকমিশনার এমপি-মন্ত্রী হওয়া ক্ষমতার নয়, জনগণের প্রতি বড় দায়িত্ব: এমপি লুনা সরকারি মূল্য কমলেও সিলেটে কমেনি এলপি গ্যাসের দাম স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে ‘মডেল আসন’ গড়ে তোলার প্রত্যয় এমপি এম এ মালিকের, চালু হচ্ছে ফেরি সার্ভিস প্রশাসকের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী: সিসিককে গতিশীল করার প্রতিশ্রুতি এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ ও সর্বনিম্ন ১১০ টাকা পিলখানায় শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

14020

sylhet

প্রকাশিত

২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০০:০০

সিলেট

গোলাপগঞ্জে কুশিয়ারার ভাঙন: ঘটনাস্থলে এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০০:০০

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজার এলাকায় কুশিয়ারার তীব্র ভাঙনে কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। খবর পেয়ে সিলেট-৬ আসনর নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জোহরের পর থেকে কুশিয়ারা নদীর স্রোত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর ফলে ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে ভাঙন শুরু হয়। বিকাল আনুমানিক ৩টার দিকে আবুল, আবুল খায়ের, আব্দুল, হারুন ও সুফিয়া খাতুনসহ কয়েকজনের বসতভিটা ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে রাত প্রায় ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি পবিত্র রমজান মাসের বাকি দিনগুলোর জন্য খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এ সময় তিনি জানান, বুধবার দিনের আলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতের বৈঠকে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে কুশিয়ারার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা ও স্থায়ী নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।ৃ