শিরোনাম
সিলেটে ভূমিকম্প: উৎপত্তি মায়ানমার গভর্নর অপসারণের খবরে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের একটি গভীর ও বিশেষ সম্পর্ক রয়েছে: ব্রিটিশ হাইকমিশনার এমপি-মন্ত্রী হওয়া ক্ষমতার নয়, জনগণের প্রতি বড় দায়িত্ব: এমপি লুনা সরকারি মূল্য কমলেও সিলেটে কমেনি এলপি গ্যাসের দাম স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে ‘মডেল আসন’ গড়ে তোলার প্রত্যয় এমপি এম এ মালিকের, চালু হচ্ছে ফেরি সার্ভিস প্রশাসকের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী: সিসিককে গতিশীল করার প্রতিশ্রুতি এ বছরের ফিতরা সর্বোচ্চ ২৮০৫ ও সর্বনিম্ন ১১০ টাকা পিলখানায় শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

https://www.emjanews.com/

14005

sylhet

প্রকাশিত

২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩০

সিলেট

সিলেটে ছি ন তা ই হওয়া ল্যাপটপ উদ্ধার, দুই আসামি গ্রে প্তা র

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩০

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।

গেলো ১৯ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বন্দরবাজারস্থ কুদরতউল্লাহ মার্কেটের সামনে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী সোলাইমানের কাছ থেকে একটি ল্যাপটপ ছিনিয়ে নেয়। একই সময় ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট থেকেও টাকা হাতিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনায় ভুক্তভোগী সোলাইমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানা-য় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মূল আসামি রাফিসহ দুইজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

পরে আসামি রাফির দেওয়া তথ্যমতে সিলেটের মিলেনিয়াম মার্কেট থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক উদ্ধারকৃত ল্যাপটপ ভুক্তভোগী সোলাইমানের নিকট হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।